এফ এম বুরহান
তোমায় ভালবেসে এই মনে
পাই অনেক সুখ
একটু বল কথা পাগলী
দিওনাগো দুখ।
ইচ্ছা করে জানলার ফাঁকে
দেখবো তোমার মুখ
তোমার প্রেমে খোলা রইল
আমার ছোট বুক ।
হাজার বাধা সামনে আসুক
ভেঙ্গোনা কভু মন
আল্লাহ যদি রাখে কপালে
হবো আরো আপন।
পাওয়ার আশায় থাকবো আমি
যদি না আসে মরণ
তোমায় নিয়ে ভাববো ওগো
সুন্দর নতুন জীবন।
তোমার জন্য জীবন,সময়
রাখবো আমি বাজি
অসভ্য দেশে বাস করি
নইতো আমি হাজি।
জীবনে অনেক অফার পেয়েছি
হইনি কভু রাজি
তোমায় পেলে ডাকবো তবে
কবুল বলানোর কাজী ।

0 মন্তব্যসমূহ