শম্পা ধর, সদর উপজেলা(বরিশাল)প্রতিনিধিঃ
শীত আসার সাথে সাথে বাড়ছে অতিরিক্ত সতর্কতা করোনা থেকে বাচঁতে।তাই সর্বসাধারণকে মাস্ক পরিধান বাধ্যতা করতে চলছে অভিযান।
এই নিয়ম কার্যকর করতে আজ মঙ্গলবার থেকে ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
জেলার প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জিয়াউর রহমান, রোমানা আফরোজ এবং আতাউর রাব্বীর নেতৃতে সকালে ১০টা থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এসময় তাদের অভিযানে ৫টি প্রতিষ্ঠান এবং ১১জন ব্যক্তিকে মোট ৯ হাজার ৮'শ টাকা জরিমানা করা হয়।একইসাথে তারা মাস্ক বিহীন জনগণের মাঝে মাস্ক বিতরণ করেন এবং "নো মাস্ক নো সার্ভিস " লেখা পোষ্টার বিভিন্ন প্রতিষ্ঠানে লাগিয়ে দেয়া হয়।
করোনা থেকে বাঁচতে ও সচেতনতা বৃদ্ধির জন্য এই অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।

0 মন্তব্যসমূহ