Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সর্ম্পন্ন



শম্পা ধর, সদর উপজেলা (বরিশাল)প্রতিনিধি
আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হতে যাচ্ছে, এর উপলক্ষ্যে কাল ১১নভেম্বর সকাল ৯টায় প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতি স্তম্ভসহ,কৃষক নেতা আব্দুর রব সেরনিয়াবাত ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে।এরপর ৪৮ পাউন্ডের কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত থাকবেন ল- কলেজের সাবেক ভিপি,বিসিসি প্যানেল মেয়র এ্যাড.রফিকুল ইসলাম, প্রধান অতিথি বরিশালের রত্ম বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ এবং আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী যুবলীগ বরিশাল শাখার সভাপতি অধ্যাপক. জাকির হোসেন।
তবে এবার করোনার জন্য কোনো র‍্যালীর আয়োজন থাকবে না,তবে বরিশাল নগরীকে আলোকসজ্জায় সজ্জিত করা হবে,বিশেষ করে সদররোড,বিবিরপুকুর পাড়,বঙ্গবন্ধু উদ্যান প্রভৃতি উল্লেখযোগ্য স্থান সমূহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ