Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

কালো জগতের আলো




লেখকঃ এফ এম বুরহান
যখন ছোট ছিলাম তখন আমার খুব ইচ্ছা করতো একটি বিষয়ে জানতে, যে কালো জগতের মানে দুনিয়ার আলো হয় কিভাবে...?
তখন থেকেই ভাবতাম কালো নিয়ে, যে কি আছে কালো যা সমস্ত দুনিয়ার আলো
তখন থেকেই ভাবতে ভাবতে অনেক কিছু পেলাম কালো, যেমন , কুরআন, সূর্য,কাবা,বেলাল এর আজান, সৌর প্যাড
,
*কুরআন এর অক্ষর*
ভাবতে পারেন কুরআন শরীফতো কালো না, তার পাতাতো সাদা তা কলো হয় কিভাবে...?
উত্তর: কুরআন এর শুধু সাদা পৃষ্ঠা যদি থাকতো আর তাতে কালো বর্ণের ঐ হরফ না থাকত তাহলে কি আপনি ঐ কুরআন এর মর্যাদা বুঝতন....? মনে হয় না।
আর ঐ কালো অক্ষর‌ই একজন মানুষের জীবন পাল্টে দিচ্ছে , এক অন্ধকারে ডুবে থাকা নেশা খোর, লম্পট, গুন্ডা ডাকাতকে দেখাচ্ছে ভালো পথ আলোর পথ অবশেষে সে পাচ্ছে সুন্দর একটি জীবন, আর এই কালো অক্ষর দিয়েছে নারীদের প্রাপ্য অধিকার, দিয়েছে জীবন নিয়ে চলাফেরার অধিকার
পেয়েছে দুনিয়া বাসী এক সন্দেহহীন এক আলোকিত কিতাব যাতে কোনই সন্দেহ নেই।
,
*কাবা শরীফ*
জান্নাতি পাথর পবিত্র কাবা শরীফ এর রং প্রথম ছিল ফকফকে সাদা । কিন্তু এখন সেই পাথরটি অন্ধকারে ডুবে থাকা ইনসানের কুলোষিতো কালো পাপ চুষতে চুষতে নিজে কালো হয়ে আল্লাহর গোলামের কলব পরিষ্কার করে তাকে ছদ্য ভুমিষ্ট বাচ্চাদের মত একটা সুন্দর আলো পূর্ণ জীবন দান করে।
অথচ এখন সে নিজেই কালো
,
*সূর্য*
মনে মনে ভাবতে পারেন এখানে কালো জগতের আলো নিয়ে কথা হচ্ছে, এর মধ্যে একটি উজ্জ্বল নক্ষত্র সূর্য নিয়ে আলোচনা করা হচ্ছে কেন...? সূর্যতো নিজেই উজ্জ্বল চারিদিকে আলো ছড়ায় ।
সূর্য না উঠলে দিন হয়না মনে অন্ধকার ছাড়াই না, সে সূর্য আবার কি দোষ করল যে আমরা তাঁকেও কালো তালিকাভুক্ত করেছি....?
উত্তর: এক সময় মোবাইল এর ক্যামেরা দিয়ে
ঠিক দুপুর বেলা তেজ্যময়পূর্ণ উজ্জ্বল সূর্য এর একটি ছবি তুলবেন,জানি অনেক কষ্ট হবে কারণ ঐ সূর্যের দিকে তাকালেই ওর আলোই চোখে ঝাপসা দেখবেন,কেনোনা আলোর উৎস এর দিকে তাকালেই অনেক ভালো চোখ‌ও খারাপ হয়ে যায়।
তারপরেও ছবি তুলে দেখবেন। দেখবেন যে, মোবাইল এর ডিসপ্লেতে ভাসতেছ একটি কালো টিপ এর মত কিছু, আসলে ওটাই সূর্য ।
তার আগুনে পুড়তে পুড়তে আজ সে কালো হয়েয় জগতে আলো দিয়ে যাচ্ছে।

*মুয়াজ্জিন বেলাল (রাঃ)
কালো বেলাল এর নাম শোনেননি এমন লোক খুব কম। যিনি ইসলাম এর প্রথম মুয়াজ্জিন তিনি আজান দেননি বলে দুনিয়ার মানুষ সেদিন
আলোর মুখ দেখতে পারেনি ততক্ষন ভোর হয়নি যতক্ষণ কালো বেলাল আজান দেননি ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষ সকাল বেলার সেই আলোর মুখ দেখেনি।
,
*সৌর প্যানেল*
বর্তমানে সৌর বিদ্যুৎ খুব একটা জনপ্রিয় আলোর মাধ্যম হয়ে উঠেছে । যার মাধ্যমে গ্রামের মানুষ দিন শেষে যখন ঘুটঘুটে অন্ধকার রাত পাড়ি দিতে হয় তখন তাদের আলোর একমাত্র ভরসা ঐ সৌর বিদ্যুৎ। আর ঐ সৌর প্যানেলের রং কিন্তু ফকফকে সাদা না, বরং প্রচুর কালো । আর সেই কালো প্লেটটি সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সাড়া সময় কষ্ট সহ্য করে সে রাতে অন্ধকার আলো দেয় সে আলোতে লেখাপড়া করে মানুষের মত মানুষ হয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করে সন্তানরা।

এজন্য বলি, যে কালো তাকে কখনো ঘৃণা করবেন না, কালো আছে বলেই আলোর দাম বেড়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ