Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

নারায়ণগঞ্জের বায়তুস সালাহ মসজিদে বিস্ফোরণের ঘটনার চার্জশিট কয়েক সপ্তাহের মধ্যে




তাসনিম,স্টাফ রিপোর্টার:
গত ৪ঠা সেপ্টেম্বর শুক্রবার নারায়ণগঞ্জে বায়তুস সালাহ জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় কয়েক সপ্তাহের মধ্যে চার্জশিট দেবে তদন্তকারী সংস্থা সিআইডি।এতে তিতাস,বিদ্যুৎ বিভাগ ও মসজিদ কমটির বিশজনেরও বেশি আসামি করা হবে।এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত আইজিপি,সিআইডি ব্যারিস্টার মাহবুবুর রহমান।জানান যাদের দায়িত্বে অবহেলা ছিলো তাদের অপরাধ নিরূপণ করে চার্জশিটে উল্লেখ করা হবে।এতে কেউ পার পাবে না।মসজিদের নিচে গ্যাস লাইনের লিকেজ ঠিক করতে ঘুষ চাওয়া হয়েছিলো কিনা তা এখনো স্পষ্ট হয়নি।কারণ যার কাছে চাওয়ার কথা বলে হয়েছে তিনি মারা গেছেন।এর আগে তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, অবৈধ গ্যাস সংযোগের রাইজার থেকে ও পাইপ লাইনের ওপর মসজিদ নির্মাণ করায় লাইনের ছিদ্র থেকে নির্গত গ্যাস জমা হয়েছিল ওই মসজিদে। বিদ্যুতের অবৈধ লাইন ব্যবহারের কারণে স্পার্কের মাধ্যমে বিস্ফোরণ ঘটে মসজিদটিতে সেদিন আগুন ধরে যায়। বিস্ফোরণে পুড়ে যায় মসজিদের ছয়টি এসি এবং উড়ে যায় থাই জানালার গ্লাস।সেদিনের সেই বিস্ফোরণে নামাজ পড়া অবস্থায় দগ্ধ হন প্রায় অর্ধশতাধিক মানুষ। তাদের মধ্যে গুরুতর আহত ৩৭ জনকে ভর্তি করা হয় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত শিশুসহ ৩১ জন মারা গেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ