Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

জলঢাকায় অবৈধ বালু উত্তোলন চারজনের আড়াই লাখ টাকা জরিমানা



রুবাইয়া রিয়া,নীলফামারী জেলা প্রতিনিধিঃ 

নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের টেঙ্গনমারী এলাকার চারালকাটা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার ব্যাক্তিকে ভ্রাম্যমান আদালত আড়াই লাখ টাকা জরিমানা করেছে। ২৫ অক্টোবর/২০২০, গত রবিবার রাতে নীলফামারীর জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহবুব হাসান অভিযুক্তদের এই জরিমানা করেন।
চার জন ব্যাক্তির মধ্যে নীলফামারী জেলার মনোয়ার হোসেন, আব্দুর রহমান ও মহিদুল ইসলাম নামের এই তিনজনের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাসশ্রম কারাদন্ড, নীলফামারী জেলার কিশোরীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের শাহীন আলমকে ১ লাখ টাকা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
। আটককৃতরা জরিমানার টাকা প্রদান করে ছাড়া পায় বলে সংশ্লিষ্ট সুত্র জানায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ