Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

তেরখাদার ১নং আজগড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল হাসানের গণসংযোগ

 

মোঃ সোহরাব কাজী, (বিশেষ) প্রতিনিধি 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সারা বাংলাদেশে নতুন মুখের প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে।  পুরাতন প্রার্থীর পাশাপাশি তরুণ সমাজ সেবকরা এগিয়ে রয়েছেন গণসংযোগে। এমনই একজন তরুণ সমাজ সেবক মোঃ আবুল হাসান। যিনি খুলনা জেলার তেরখাদা থানার ১নং আজগড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের সুনাম অর্জন করেছেন। জনাব আবুল হাসানের বড় ভাই আমাদের জানান, ছোট বেলা থেকেই আবুল হাসান সৎ, পরোপকারী এবং মেধাবী ছাত্র ছিলেন। সাধারণ গরিব অসহায় ও মেহনতী মানুষের জন্য বিভিন্ন সময়ে কাজ করেছেন তিনি। ইতিমধ্যে তার সুনাম পুরো ইউনিয়নবাসির মুখে মুখে ছড়িয়ে পরেছে। করোনার সময়  তিনি বিভিন্ন ভাবে গরীব ও অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন এবং হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার সময়ে আর্থিক সাহায্য করেছেন। জনাব আবুল হাসান আমাদের বলেন, ১নং আজগড়া ইউনিয়নকে সন্ত্রাস ও মাদক মুক্ত করাই আমার একমাত্র লক্ষ্য।  এছাড়াও আমি নির্বাচিত হলে যুব সমাজের যে বেকারত্বের ঘানি টানতে হয় তার সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। রাস্তা-ঘাট, স্কুল- কলেজ, মসজিদ -মন্দিরের উন্নতির জন্য কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন তরুণ, সৎ, নিষ্ঠাবান এই সমাজ সেবক। তিনি সকলের দোয়া ও আর্শীবাদ চেয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ