ডেস্ক রিপোর্টঃ
সাতক্ষীরা জেলায় কলারোয়া উপজেলার খলসি গ্রামের মোঃ শাহাজান আলীর বাড়ীতে আজ ১৫ ই অক্টোবর বৃহস্পতিবার ভোরে হামলা চালিয়ে এক পরিবারের ৪ জন কে একত্রে খুন সহ অনান্য সদস্যদের প্রতি হামালা করেছে এক সন্ত্রাসী চক্র।
এ দিকে উক্ত সন্ত্রাসী হামলার শিকার হয়ে একই পরিবারের, মোঃ শাহাজান আলীর ছেলে হ্যাচারি মালিক শাহিনুর রহমান (৪০) এবং তার স্ত্রী সাবিনা খাতুন (৩০) তার ছেলে সিয়াম হোসেন মাহি(৯) ও মেয়ে তাসনিম (৭) কে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায় একটি সন্ত্রাসী চক্র, তবে ঐ পরিবারে চাঁর মাসের বাচ্চাটি এখন সুস্থ আছেন।
এ ঘটনার শিকার হয়ে আহতরা সাতক্ষীরার কলারোয়া থানায় রয়েছে, উক্ত সন্ত্রাসী হামলার শিকার হওয়া নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরার মর্গে প্রেরণ করা হয়েছে, উক্ত বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।


0 মন্তব্যসমূহ