দৈনিক রূপসাঞ্চল ডেস্কঃ
স্বাধীন বাংলাদেশের স্থপতি বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত জল্পনা কল্পনার পর বাংলাদেশের মানুষের মনের মধ্যে থাকা বিষয় নিয়ে প্রতিনিয়ত কাজ করে চলছেন।
এ দিকে এর'ই ধারা বাহিকতায় বিশ্ব মহামারী করোনা পরিস্থিতিতে ও প্রতিনিয়ত নারী নির্যাতন সহ প্রতিনিয়ত ধর্ষণের মত জঘন্য অপরাধ হচ্ছে, উক্ত নারী নির্যাতনের শিকার হচ্ছেন, শিক্ষিকা, ছাত্রী, শিশু সহ বাংলাদেশের পাগল মহিলা গুলি ও ধর্ষণের শিকার হয়ে হচ্ছেন অন্তঃসত্ত্বা।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত সকল বিষয় মাথায় রেখে আজ মন্ত্রী সভায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি অনুমোদন করায় খুলনার দৈনিক রূপসাঞ্চল পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে শুভেচ্ছা ও অভিনন্দন।

0 মন্তব্যসমূহ