নিজস্ব প্রতিবেদক ঃ খুলনা জেলা বিএনপির যুগ্ন—আহবায়ক , ফুলতলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক , ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এ রহমান বাবুল এর সেঝ ভাই মরহুম শেখ ফেরদৌস আলীর স্ত্রী আফরোজা ফেরদৌস ৫ মার্চ সকাল ৭ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ।( ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ৩ ছেলে ও ২ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন । মঙ্গলবার জোহরবাদ গাজীপাড়া মসজিদে জানাজার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তার ছোট ছেলে হাফেজ সাদিকুর রহমান। জানাজায় উপস্থিত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান খুলনা মহানগর বিএনপি'র সাবেক সহ সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শেখ আবিদ হোসেন,আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল গাউসুল আজম হাদী, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ আব্দুস সালাম, ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ ফরহাদ হোসেন, শেখ শহিদুল্লাহ, প্রফেসর আনোয়ার হোসেন, খান রিয়াজুল ইসলাম রাজা, ইউপি সদস্য নবিরুল ইসলাম রাজা, মিনা মুরাদ হোসেন, সরদার মোস্তাক আহমেদ, মোঃ জিয়া, মোল্লা নুরুল ইসলাম, মোঃ আসলাম হোসেন, মোঃ খাইরুল ইসলাম লাল, মিনা মোফাজ্জেল হোসেন, মোঃ হাবিবুর রহমান, মোঃ ফারুক মুন্সি, মোঃ রওশন খান, শেখ আমিরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্যসমূহ