Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবিদ হোসেনের নির্বাচনী লিফলেট বিতরণ ও গণসংযোগ



নিজস্ব প্রতিবেদক : আসন্ন ফুলতলা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শেখ আবিদ হোসেনের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ গতকাল শুক্রবার বিকাল ৪টায় ফুলতলার বেজেরডাঙ্গা, বুড়িয়ার ডাঙ্গা, যুগ্নি পাশা সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও ব্যাপক জনসংযোগ করা হয়। এর আগে সকাল ৭টায় শিরোমনি ৭ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ায় লিফলেট বিতরণ ও গণ সংযোগ এবং বুড়িয়ারডাঙ্গা বায়তুল আকসা জামে মসজিদে জুম্মার নামাজ আদায়ের পর সকল মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তার সাথে ছিলেন, ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক খ. ম লিয়াকত আলী,  সাবেক সিবিএ নেতা শেখ রবিউল ইসলাম, জেলা তাঁতী লীগের সাবেক সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক, শেখ বাশির হোসেন, ইসহাক আলী, শেখ মেহেদী হাসান,  মীর সিরাজ উদ্দীন, জাহিদ খন্দকার, শেখ হায়দার আলী, শেখ শামিম হোসেন, হাফিজুর রহমান, জান্নাত আলী, আরিফ হোসেন, শেখ আজগর আলী, নাজমুল হুদা মনি,খান মোস্তাক আহমেদ,  আব্দুল মান্নান, জুয়েল হোসেন, শেখ আকবার আলী,  আব্দুর রহমান, ছাত্রলীগ নেতা কাজী মিনহাজুর রহমান রিপ্ত, মোঃ শামীম হোসেন, আশিক রেজা, কাজী মোস্তাফিজুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, বরকত আলী, মোঃ লাভলু , জিসান, মেহেদী হাসান, আজিম, আশিক, তুষার, মফিজুর রহমান, শেখ রুম্মান, শেখ রয়েল, খন্দকার শাহরিয়ার হোসেন, খন্দকার সাইহান সহ এলাকার গণ্যমান্য এবং সকল পর্যায়ের নেতা—কর্মীবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। গণসংযোগ কালে আলহাজ্ব শেখ আবিদ হোসেন সকলের নিকট আগামী ফুলতলা উপজেলা নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের নিকট দোয়া কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ