Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দেবহাটায় ট্রাক চাপায় যুবক নিহত : কলেজ শিক্ষার্থী আহত



আব্দুল্লাহ আল মামুন দেবহাটা প্রতিনিধিঃ
দেবহাটায় ট্রাক চাপায় বেলাল হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার (২মার্চ) বিকালে কুলিয়া নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।এতে মোটরসাইকেল আরোহী এক মাধ্যমিক পড়–য়া শিক্ষার্থী আহত হয়েছেন। নিহত যুবক দেবহাটা উপজেলা সদরের বর্তমান বাসিন্দা মোস্তফার ছেলে এবং আহত শিক্ষার্থী একই এলাকার শিক্ষক ওলিউল্লাহর ছেলে।প্রত্যক্ষদর্শী সাদ্দাম হোসেন জানান, মোটরসাইকেলে ২ বন্ধু সাতক্ষীরার উদ্দেশ্য যাচ্ছিল। প্রতিমধ্যে উপজেলা কুলিয়া নতুন বাজার এলাকায় পৌঁছালে সামনের একটি মোটরভ্যানকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যায়। এসময় তাদের পিছনে থাকা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়।
এঘটনায় বেলাল হোসেন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন আর আহত ইমন হোসেনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহামুদ হোসেন জানান, সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক (ঢাকা- মেট্রো ২০-৬২৭০) জব্দ করা হয়েছে, চালক সহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ