Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

জুট স্পিনার্স শ্রমিক কর্মচারী ইউনিয়নের চুক্তি অনুযায়ি বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শ্রমিক জনসভা অনুষ্ঠিত




নিজস্ব প্রতিবেদক  ঃ শিরোমনি শিল্পাঞ্চলের জুট স্পির্নার জুট মিল শ্রমিকদের চুক্তি অনুযায়ী তৃতীয় কিস্তির টাকা পরিশোধের  দাবিতে সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে শুক্রবার   বিকাল ৪  ঘটিকায় শিরোমণি শহীদ মিনার চতরে এক শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা  শেখ আবু তালেবের সভাপতিত্বে সভায় প্রধান ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦  শেখ মনিরুল ইসলাম।  জুট স্পির্নার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সহ সভাপতি  শাহ মনিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা স ম রেজওয়ান আলী। বক্তৃতা করেন জুট স্পিনার্স শমিক  কর্মচারী ইউনিয়নের সাবেক সিনিয়ার যুগ্ন সম্পাদক ও ৩৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক  শেখ আশাদুজ্জামান  আশা, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও ৩৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারন সম্পাদক  শেখ ইকবাল হোসেন, সাবেক সিবিএ সদস্য  মোঃ কেসমত আলী,  মোঃ হাসেম গাজী, ৩৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক  মোঃ শরিফুল ইসলাম সুরুজ, শেখ আলম সহ  অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া মিলের চেয়ারম্যান মরহুম আলহাজ মোঃ শামস—উল— হক এর  আত্নার মাগফেরাত কামনা এবং বর্তমান ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ  শামস—উজ জোহা সাহেবের এবং উনার পরিবারের  জন্য  সুসাস্থ্য ও দির্ঘায়ু কামনা করা হয়,  সেই সাথে প্রধান কার্যালয়ের মহা— ব্যবস্থাপক  (প্রশাসন) জানাব এনামুল হক মুরাদ ও প্রধান অর্থ কর্মকর্তা জানাব তোফাজ্জেল হোসেন ভুইয়া ও খুলনা জুট স্পির্নাস এর উর্দ্ধতন নির্বাহী কর্মকর্তা( প্রশাসন) জানাব হাবিবুর রহমান বাচ্চু সাহেবের জন্য  বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এবং মিলের উন্নয়ন কামনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ