নিজস্ব প্রতিবেদক ঃ খুলনার খানজাহান আলী থানার শিরোমনি শহীদ সিরাজ স্মৃতি ইজিবাইক মালিক সমিতির ( তেঁতুল তলা রোড) দ্বি—বার্ষিক সাধারণ নির্বাচন ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিরতি হীন ভাবে বেলা ২ টা পর্যন্ত গিলাতলা প্রশিকা হ্যাচারী প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। মোট ৭ জন নির্বাহী কমিটির সদস্যর পরিবর্তে ১৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইকবাল— জাহিদুল পরিষদের সভাপতি সাবেক সভাপতি শেখ ইকবাল হোসেন (প্রতীক চেয়ার), সহ—সভাপতি শেখ শহিদুল ইসলাম প্রতীক ( মাছ), সাধারণ সম্পাদক শেখ জাহিদুল ইসলাম প্রতীক ( ছাতা), সহ—সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহিম প্রতীক (মোরগ), সাংগঠনিক সম্পাদক মুন্সি মাকসুদ প্রতীক (কলম), লাইন সম্পাদক শেখ সাব্বির হোসেন প্রতীক (ঘড়ি), কোষাধক্ষ্য মুন্সী নাইমুল ইসলাম প্রতীক (কলস) অপর পরিষদে ইমাদুল — তাহাজ্জত পরিষদের সভাপতি মোহাম্মদ ইমাদুল হোসেন প্রতীক (আনারস), সহ—সভাপতি সেখ সজল হোসেন প্রতীক (মই), সাধারণ সম্পাদক শেখ তাহাজ্জত হোসেন প্রতীক ( সাইকেল), সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম প্রতীক (ফুটবল), সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল হোসেন প্রতীক (টিউবওয়েল), লাইন সম্পাদক মোঃ হৃদয় শেখ প্রতীক ( মোবাইল), কোষাধক্ষ্য আশরাফুল আলম তাহের প্রতীক (বই)। এ নির্বাচনে মোট ভোটার ৩৯ জন। নির্বাচন পরিচালনার কমিটির দায়িত্ব রয়েছেন শিরোমনি খান জাহানআলী কলেজের অধ্যাপক শেখ মেজবাহ উদ্দিন জুয়েল।

0 মন্তব্যসমূহ