নিজস্ব প্রতিবেদক ঃ খানজাহান আলী থানা এলাকার ঐতিহ্যবাহী শিরোমণি তরুণ সংঘ ক্লাবের এক জরুরি সভা গতকাল সন্ধ্যায় তরুণ সংঘ ক্লাবে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি শেখ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম । সভায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটি, নির্বাচন বাস্তবায়ন কমিটি ও বার্ষিক বনভোজন বাস্তবায়ন কমিটি ঘোষণা করা হয়। তরুণ সংঘ ক্লাবের আহবায়ক শেখ জাহাঙ্গীর হোসেন হাবু, সদস্য সচিব শেখ আকিব জাবেদ, যুগ্ন আহবায়ক শেখ নুর ইসলাম শুনু, যুগ্ম আহ্বায়ক শেখ ইফতে খায়রুল আলম বাপ্পি, যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মুন্সি লিমন আহমেদ। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার শেখ শহিদুল ইসলাম, সহকারী নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নুর ইসলাম সুনু ও মোঃ হায়দার আলী। নির্বাচন বাস্তবায়ন কমিটির রয়েছেন শেখ রবিউল ইসলাম, আলহাজ্ব শেখ আল আমিন, শেখ সাইফুল ইসলাম পলাশ, শেখ শহিদুল ইসলাম, নুর ইসলাম সুনু, মোঃ হায়দার আলী, শেখ মফিজুল ইসলাম। বার্ষিক বনভোজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ ইফতেখারুল আলম বাপ্পি, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মুন্সি লিমন আহমেদ, যুগ্ম আহ্বায়ক শেখ নুর ইসলাম সুনু ও মোহাম্মদ মকবুল হোসেন। এছাড়া সভায় আরো সিদ্ধান্ত গৃহিত হয় আগামী ৮,৯ ও ১০ ফেব্রুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৌতুক পরিবেশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

0 মন্তব্যসমূহ