Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩৩নং ওয়ার্ড আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদক  ঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টায় ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক বলেছেন‘‘  জনগণ সকল ক্ষমতার উৎস সেই জনগণকে ভোট উৎসবে মিলিত করতে দলের তৃর্ণমূলের প্রতিটি নেতা—কর্মীকে  ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, এদেশের সকল উনয়ন জননেত্রী শেখ হাসিনার হাত ধরে হয়েছে তাই আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ভোট বিপ্লবের মধ্যে দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। মতনিবিময় সভায় প্রধান বক্তার বক্তৃতায় খুলনা—৩ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন‘‘ বিশ্বকে দেখিয়ে দিতে হবে গণতন্ত্রের মানষকণ্যা জননেত্রী শেখ হাসিনার অধিনেই সুষ্ঠ, শান্তিপুর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্ভব। শেখ হাসিনার অংশগ্রহণমুলক নির্বাচনী চ্যালেঞ্জ বাস্তবায়নে তৃর্ণমুলের নেতা—কর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে বঙ্গবন্ধুর সৈনিকদের সেবা করার জন্য এখানে পাঠিয়েছে, আমি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয় আমি তৃর্ণমুলের কর্মীদের মূূল্যায়ন এবং ভাগ্যের পরিবর্তনে সেবক হিসাবে কাজ থাকতে চাই। তিনি বলেন নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা সমৃদ্ধের প্রতীক নৌকা গণতন্ত্রের প্রতীক তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র রক্ষায় এবং দেশের উন্নয়নের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে ভোট উৎসবে সকলকে সম্মিলিতভাবে অংশগ্রহণ করতে হবে।’’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ—সভাপতি বেগ লিয়াকত আলী, শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুচ আলী, খানজহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান। ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী জাকারিয়া রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান ও থানা আওয়ামী লীগ নেতা মনির শিকদারের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন থানা আওয়ামী লীগ নেতা মাস্টার মনিরুল ইসলাম, সুরুজ্জামান হানিফ, ওয়ার্ড আ’লীগ নেতা হোসেন আলী হাওলাদার, থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, ওলিয়ার রহমান রাজু, মহিলা লীগের রুমা খন্দকার মুন্নি, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মো.ফয়সাল হোসেন, কৃষকলীগ নেতা মফিজুর রহমান, ছাত্রলীগ নেতা শেখ সুমন, ইউপি সদস্য হাফিজা বেগম,  ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম পিটো, জি এম এনামুল কবির, রফিকূল ইসলাম, শরিফুল ইসলাম, শাহ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোল্যা মুজিবর রহমান, আ’লীগ নেতা এস এম ইসহাক হোসেন, মো. মনির হোসেন। এসময় দিঘলিয়া উপজেলা পরিষদের ভাইস—চেয়ারম্যান আলী রেজা বাচা, কাউন্সিলর শরিফুল ইসলাম প্রিন্স, সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ প্রিন্স, খানজাহান আরী থানা আওয়ামী লীগের  সহ—সভাপতি মোড়ল আনিসুর রহমান, শেখ কামাল আহমেদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের থানা সভাপতি ইউসুফ আলী খলিফা, আ’লীগ নেতা মো. শাকিল আহমেদ, এফ এম জাহিদ হাসান জাকির, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু, সাবেক মেম্বর মো. আরিফ হোসেন, শহিদুল ইসলাম,আলামিন, কাজী মঈনুল ইসলাম, সোলিম মোল্যা, পারভেজ আলমসহ খানজাহান আলী থানা ও ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা—কর্মীরা উপস্থিত ছিল।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি নাম ঘোষনা করা হয়। মহানগর আওয়ামী লীগের সহ—সভাপতি বেগ লিয়াকত আলীকে আহবায়ক এবং ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী জাকারিয়া রিপনকে সদস্য সচিব করে ১২১ সদস্যে কমিটি ঘোষনা করা হয়। কমিটির যুগ্ন্ আহবায়ক হিসাবে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা যুবলীগ নেতা মো. সাজ্জাদুর রহমান লিংকন,থানা আওয়ামী লীগের সহ—সভাপতি আলহাজ্জ মোড়ল আনিসুর রহমান, মাস্টার মনিরুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা মোল্যা মুজিবর রহমান দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া যুগ্ন সদস্য সচিব করা হয়েছে ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমানকে। কমিটিতে রাখা হয়েছে ইউনিয়নের মেম্বর, ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির নেতৃবৃন্দ ও ইউনিট আওয়ামীলীগের নেতৃবৃন্দকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ