নিজস্ব প্রতিবেদক ঃ বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল ও খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের নির্দেশে কেন্দীয় কর্মসূচির অংশ হিসাবে "ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ—সভাপতি মোঃ মাহাবুবুর রহমানের নেতৃত্বে গতকাল শুক্রবার দৌলতপুর থানা এলাকার বিভিন্নস্থানে লিফলেট বিতরন কর্মসূচি পালিত হয় । এ সময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রওশন, মুস্তাফিজ, নয়ন, জাহিদ, হৃদয়, শোভন, সাদ্দাম, লাভ, রাজ্জাক, রাশেদ, সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

0 মন্তব্যসমূহ