নিজস্ব প্রতিবেদক:
এক দফা দাবি আদায়ের লক্ষে বিএনপি জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচি সফল করার লক্ষে গতকাল বেলা ৩ টায় খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ এর নেতৃত্বে খুলনা যশোর মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব, ছাত্রদল নেতা সাইফুল্লাহ তাজীম, শেখ সিফাত, শেখ রাব্বি, মইন খান, যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পি, মোঃ জাহিদুল ইসলাম, জুয়েল হাসান প্রমুখ । মিছিল পুর্বক সংক্ষিপ্ত সমাবেশে থানা ছাত্রদলের আহবায়ক মাসুম বিল্লাহ বলেন , শেখ হাসিনার পদত্যাগ ও নির্বাচনকালীন সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায় ও দেশব্যাপী চলমান গণগ্রেপ্তার বন্ধ এবং রাজবন্দিদের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

0 মন্তব্যসমূহ