Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

পাইকগাছায় ৩৭ অসুস্থ ব্যক্তিকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক প্রদান




নিজস্ব প্রতিবেদকঃ
পাইকগাছার দুস্থ অসুস্থ ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও অসুস্থ ব্যক্তিের মাঝে চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। উপজেলা সমবায় অফিসার হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু'র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়ার্দার, আব্দুল মান্নান গাজী, জিএম আব্দুস ছালাম কেরু,কাজল কান্তি বিশ্বাস,শেখ জিয়াদুল ইসলাম জিয়া,আওয়ামী লীগ নেতা সমীরণ সাধু,নির্মল মন্ডল, এডভোকেট শফিকুল ইসলাম কচি,কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজু,জেলা মহিলা আওয়ামী লীগ নেতা নিবেদিতা মন্ডল,শেখ জুলি,যুব মহিলা লীগের ফাতেমাতুজ্জোহরা রুপা,লতা আমিন, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, ইউনুস মোড়ল, যুবলীগ নেতা আকরামুল ইসলাম, মানবেন্দ্র মন্ডল, শেখ রাজু আহমেদ,স্বেচ্ছাসেবক লীগ নেতা নাসিম, পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক  রায়হান পারভেজ রনি ও অহিদুজ্জামান,মওদুদ আহম্মেদ । অনুষ্ঠানে অত্র এলাকার ৩৭ জন দুস্থ অসুস্থ ব্যক্তি কে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ১৯ লাখ টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে চেক গ্রহণকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ