Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মাত্তমডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে গোয়ালঘরে আগুন প্রাননাশের হুমকি




নিজস্ব প্রতিবেদকঃ নগরীর খানজাহান আলী থানাধীন মাত্তমডাঙ্গায়  পূর্বশত্রুতার জের ধরে স্থানিয় বাবুুর্চি সরদার শহিদুল ইসলাম ওরফে ট্যানা এর নিজ বসত বাড়ির গোয়ালঘরে অগ্নিসংযোগ এর ঘটনা ঘটেছে । এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগি ট্যানা বলেন গত ২৮ অক্টোবর বিকাল ৫ টায় আমার বাড়িতে একই এলাকার মৃত হাজের সরদার এর পুত্র সরদার মাহাবুর রহমান তপন, তপন এর পুত্র আহসান হাবীব রাজু ও তপন এর স্ত্রী সাবিনা ইয়াসমিন সহ অজ্ঞাতনামা ৩ / ৪ জন ইটপাটকেল নিক্ষেপ করে ও হামলা করে এবং বলে আজকের মতো বেচে গেলি বাচতে চাইলে  এই বাড়ি ছেড়ে চলে যাবি। এঘটনায় আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গত ৩০ অক্টোবর খুলনার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর আমলী আদালত ক অঞ্চল এ  ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭ ধারায় মামলা করি । গত ২ নভেম্বর আদালত থেকে বিবাদীর বাড়িতে  নোর্টিশ আসে এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে উক্ত মামলার বিবাদীরা আমার গোয়ালঘরে  ২ নভেম্বর রাত ১১ টার দিকে আগুন লাগিয়ে দেয় । ভাগ্যক্রমে আমরা ঠিক পেয়ে গেলে তেমন ক্ষয়ক্ষতি না হলেও খড়কুটো পুরে যায়। তিনি এ ঘটনায় সঠিক তদন্ত সাপেক্ষে অপরাধিদের দৃষ্টান্তমুলক শাস্তির জন্য প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।  খানজাহান আলী  থানার ওসি মোঃ কামাল হোসেন  বলেন, ‘এ ঘটনাটি মৌখিক ভাবে জানতে পেরেছি  অভিযোগ পেলে  তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ