নিজস্ব প্রতিবেদকঃ
খুলনার পাইকগাছায় বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিণ্ঠানসহ ব্যক্তি পর্যায়ে ১শ বান্ডিল ঢেউটিন ও এর সাথে ৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু প্রধান অতিথি হিসেবে এসব প্রতিষ্ঠান ও ৪৫ ব্যক্তির গৃহ নির্মানে এসব টিন ও চেক বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রান মন্ত্রনালয় কর্তৃক সংসদ সদস্যের বরাদ্দ থেকে টিন ও টাকার চেক দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমরুল কায়েস,উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক ময়নুল ইসলামসহ সুফলভোগীরা।

0 মন্তব্যসমূহ