নিজস্ব প্রতিবেদকঃ
খুলনার পাইকগাছার লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার হয়েছে। বুধবারে এ খবরটি জানাজানি হলে ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস অনুসারীদের মধ্যে আনন্দ-উল্ল্যাস ছড়িয়ে পড়ে।
বরখাস্ত আদেশ প্রত্যাহারের বিষয়টি স্থানীয় সরকার বিভাগ, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত পরিপত্রে নিশ্চিত হওয়া গেছে। ইতোপূর্বে এ বছরের ২০ জুন সিনিয়র সচিব জেসমীন প্রধানের স্বাক্ষরে কাজল কান্তি বিশ্বাসকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছিল।
সুত্রে জানাগেছে, ২৩-৯-২৩ তারিখে খুলনা জেলা প্রশাসকের ৫৬৬ নং স্বারক্ষে'র পরিপ্রেক্ষিতে পাইকগাছার লতা ইউনিয়নের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের ব্যক্তিগত আপত্তিকর ভিডিও কলের ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে অজ্ঞাত কোন ব্যক্তি বা যন্ত্র হতে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে কোথাও কোন অভিযোগ দায়ের করা হয়নি। তাই তিনি প্রচলিত আইন অনুসারে ইচ্ছাকৃত কোন ফৌজদারী অপরাধ করেননি বলে জেলা প্রশাসক (ডিসি) মতামত দিয়েছেন। তার মতামত অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ হতে ২০ জুন-২৩ তারিখের জারিকৃত সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হলো।


0 মন্তব্যসমূহ