Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক





সনতচক্রবর্ত্তী:ফরিদপুরের সদরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে, ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: মনোয়ার বেপারী ওরফে জানু (৪১) নামে একজন মাদক ব্যবসায়ী আটক।

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন শনিবার সন্ধ্যায় জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ২১ অক্টোবর বেলা সাড়ে ১১ টার দিকে নারকোটিকস এর একটি আভিযানিক দল জেলার সদরপুর থানার নয় রশি গ্রামের পিতাঃ আব্দুল হক ব্যাপারীর ছেলে মাদক ব্যবসায়ী মো: মনোয়ার বেপারী ওরফে জানুর বাড়িতে অভিযান তল্লাশি পরিচালনা করে। এ সময় বাড়িতে গোপন স্থানে রাখা ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাদী হয়ে সদরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে হাজির করা হবে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয় তদন্ত করবেন। 
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের এ ধারা আরো জোরদার করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ