নিজস্ব প্রতিবেদক ঃ ফুলবাড়ীগেট ইউসেপ এমএ মজিদ টেকনিক্যাল স্কুল এর এসএসসি ( ভোক) ২০২৩ পরীক্ষার শতভাগ পাসের সাফল্যে শিক্ষার্থীদের এক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১০ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ১০ টায় স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ রুমানাই ইয়াসমিন , খানজাহান আলী খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন খান, কেসিসি ২ নং ওয়ার্ড এর নবনির্বাচিত কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল, বাংলাদেশ ইউসেপ রিজিওনাল ম্যানেজার মোঃ কামরুজ্জামান মিঠু, ইউসেপ খুলনা রিজিয়ন পারভিন ইলিয়াস। খানজাহান আলী থানার ওসি তদন্ত পলাশ মিত্র ।সিনিয়ার ইন্সটেক্টর পরিতোষ চন্দ্র এর উপস্থাপনায় বক্তৃতা করেন সিনিয়ার ইন্সটেক্টর শাহিন আলম, প্রমূখ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন অভাবনীয় সাফল্যে কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সাফল্যের এই ধারা অব্যাহত রেখে ইউসেফ এম এ মজিদ টেকনিক্যাল স্কুল অত্র এলাকার অন্যতম শ্রেষ্ট বিদ্যাপিটের মর্যাদা ধরে ধরে রাখবে বলে আশা ব্যক্ত করেন। বিদ্যালয়টির উন্নয়ন মুলক কর্মকান্ডে ও গরীব মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার আশ^াস ব্যক্ত করেন । এ সময় উপস্থিত ছিলেন এলাকাবাসী, স্থানীয় গন্যমান্য ব্যক্তি শিক্ষার্থী অভিভাবকগন ও শিক্ষকমন্ডলী। উল্লেখ্য অত্র স্কুলে ৪৪ জন পরিক্ষার্থী অংশগ্রহন করেন এবং ৪৪ জন শিক্ষার্থী সাফল্যের সাথে কৃতিত্বপুর্ন ফলাফল অর্জন করেন।

0 মন্তব্যসমূহ