নিজস্ব প্রতিবেদক: খানজাহান আলী ব্লাড ব্যাংকের উদ্যোগে ১০ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় শিরোমণি কেডিএ মার্কেটের সামনে কাজী মিনহাজুর রহমান রিপ্ত’র পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ১ নং আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার জিহানুর রহমান। গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ সোহানুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন খানজাহান আলী ব্লাড ব্যাংকের সভাপতি অভি খান, সাধারণ সম্পাদক অলীদ গাজী, দপ্তর সম্পাদক অনিক, খানজাহান আলী ব্লাড ব্যাংকের সদস্য জাবেদ, সজল, জুবায়ের, মৃদুল, রাকিব,লিমন, পলাশ, কৌশিক, মোস্তাকিম, ছামি, ইসমাম, সাজিদ প্রমুখ। সকাল ১০ টা থেকে বেলা ১ পর্যন্ত ৩ ঘন্টায় প্রায় ২ শতাধিক রোগিকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।

0 মন্তব্যসমূহ