নিজস্ব প্রতিবেদক ঃ খুলনার আটরা মিরেরডাঙ্গা শিল্প এলাকার
ব্যক্তিমালিকানাধীন মহসেন, সোনালী, এ্যাজাক্স ,আফিল, জুট স্পিনার্স সহ
সকল কলকারখানা মালিকের নিকট শ্রমিক কর্মচারীদের পিএফ, গ্রাইচুটি সহ সকল
বকেয়া পাওনা শ্রম আইন মোতাবেক পরিশোধের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষনা
করেছে বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন । গতকাল
বিকাল ৫ টায় মহসেন জুট মিল সংলগ্ন গাফফারফুড মোড়ে ফেডারেশনের অস্থায়ি
কার্যালয়ে জরুরী সভা থেকে এ কর্মসূচি ঘোষনা করা হয়। কর্মসূচির মধ্যে
রয়েছে আগামি ২৯ সেপ্টেম্বর বিকাল ৩ টায় গাফফারফুড মোড়ে শ্রমিক জনসভা
এবং জনসভা শেষে মহসেন জুট মিলের মালিকের কাছে বকেয়া পাওনাকৃত শ্রমিকরা
মিলের জমি দখল করবেন বলে ঘোষনা দেন। এছাড়া আগামি ২ অক্টোবর সোমবার খুলনা
বিভাগীয় শ্রম পরিচালকের দপ্তরে সামনে সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত
অনশন কর্মসূচি, ৫ অক্টোবর আফিল জুট মিলের শ্রমিকদের চুড়ান্ত পাওনার
হিসাব শ্রম দপ্তরে প্রেরন এবং শ্রম আইন মোতাবেক টাকা না দেওয়ায় মিলের
প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়ার ঘোষনা দেন শ্রমিক নেতারা। আগামি ৬
অক্টোবর ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে শ্রমিক জনসভা এবং জনসভা শেষে
এ্যাজাক্স মিলের জমি দখল করবেন শ্রমিকরা । ৮ অক্টোবর রবিবার সকাল ১০ টায়
জুট স্পিনার্স মিলের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি ও ৯ অক্টোবর
সোমবার সকাল ১০ টায় ঢাকা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষনা
করা হয় সভা থেকে। বেসরকারী পাট, সুতা , বস্ত্রকল শ্রমিক কর্মচারী
ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও ফেডারেশনের প্রচার
সম্পাদক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফেডারেশনের
সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দীন,
লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, আফিলউদ্দিন, কাশেম , মোঃ বাবুল শেখ , মোঃ
লুৎফর, বাবুল হোসেন প্রমুখ । সভায় বন্ধকৃত ব্যক্তিমালিকানা জুট মিল চালু
ও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের জোর দাবী জানানো হয় । এছাড়া আগামী
২৪ শে জানুয়ারী বিকাল ৪ টায় এ্যাজাক্স জুট মিল শ্রমিক ইউনিয়ন অফিসে
একই দাবীতে শ্রমিক জনসভা করার সিদ্ধান্ত গৃহিত হয় ।

0 মন্তব্যসমূহ