Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

যুবদলের কেন্দ্রীয় নেতা সাগরের মুক্তির দাবিতে দৌলতপুর থানা যুবদলের বিক্ষোভ




নিজস্ব প্রতিবেদক ঃ  কেন্দ্রীয় যুবদলের সহ—সভাপতি খুলনা বিভাগ খুলনা
মহানগর যুবদলের সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হুদা সাগরের  নিঃশর্ত
মুক্তির দাবিতে দৌলতপুর থানা যুবদলের উদ্যোগে  গতকাল বিকাল ৪ টায়
বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় । খুলনা যশোর মহাসড়কের মহসিন মোড়
থেকে শুরু হয়ে  গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন শেষে দৌলতপুর ট্রাফিক মোড়ে
সংক্ষিপ্ত সমাবেশ এর মাধ্যমে শেষ হয়। খুলনা মহানগর যুবদলের সহ সভাপতি
মোল্লা সোহেল হোসেন এর সভাপতিত্বে ও দৌলতপুর থানা যুবদল নেতা  মোঃ
মাহাবুবুর রহমান এর পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন এম এম জসিম, লাবু ,
সুজন হোসেন, জাকির হোসেন, রাকিব হাসান, হান্নান মোড়ল, মোঃ আশরাফুল
ইসলাম, রওশন মুস্তাফিজ নয়ন, নারায়ণ মিশ্র, মামুন, মিলন, শোভন প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ