Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বাগেরহাটে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা



সৈয়দ অনুজ, স্টাফ রিপোর্টার  :

বাগেরহাটের চুলকাঠি ও ফকিরহাট উপজেলার কাটাখালী  বাজারে মূল্য তালিকা না থাকায় ও ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাগেরহাট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮, ৪৫ ও ৫১ ধারায়  এসব প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

এছাড়া বাজার মনিটরিং অংশ হিসেবে এদিন বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এসময় জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট বিতরণ করা হয়।

অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা ঝুলিয়ে রাখা, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। #

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ