Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

খানজাহান আলী থানা পুলিশ এর অভিযানে বিদেশী পিস্তল ম্যাগাজিনসহ ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১



ফুলবাড়ীগেট  প্রতিনিধি ঃ মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ, জমি দখল, কিশোর গ্যাং , সহ অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রেখেছে খানজাহান আলী থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় ১১ আগস্ট শুক্রবার রাত ৩ টায় খানজাহান আলী থানাধীন শিরোমনি পূর্বপাড়ায় মামলায় বাদী এসআই(নিঃ) মোঃ ইসতিয়াক আহমেদ এর নেতৃত্বে   অভিযান চালায় পুলিশ।  এসময় কাজীবাড়ী সংলগ্ন মোঃ সৈয়দ মল্লিক এর পুত্র  মোঃ সুজন মল্লিক (৩৪), কে  নিজ শয়ন কক্ষে তার ব্যবহৃত খাটের মাথার দিকে বাম পাশে তোশকের নিচে একটি পেস্ট কালারের টিস্যু ব্যাগের মধ্য হতে একটি কাঠের বাটযুক্ত ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল এবং অপর একটি লাল টিস্যু ব্যাগে ০৪ (চার) রাউন্ড বন্দুকের গুলি সহ গ্রেফতার করা । খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান বলেন  তাকে জিজ্ঞাসাবাদ শেষে ০৫ (পাঁচ) দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে মামলা নং—০৮, তাং—১১/০৮/২০২৩ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ