ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেছেন, শেখ হাসিনা দেশকে অন্ধকার থেকে আলোর যুগে এনে দিয়েছেন। খালেদা নিজামী জোট সরকারের সময় এ দেশ ছিল হত্যা, ধর্ষণ, সাম্প্রতিক জঙ্গি ও মৌলবাদ আর লুটের স্বর্গরাজ্য। প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। ধর্ষণের পরিবর্তে নারীকে নেতৃত্ব দিয়ে সম্মানিত করা হয়েছে। উগ্র জঙ্গি মৌলবাদকে দমন করে শান্তির রাষ্ট্রে পরিণত করেছেন শেখ হাসিনা। লুটেরা দের হাত থেকে দেশকে রক্ষা করে অর্থনৈতিক সমৃদ্ধি দিয়েছে। শিল্পহীন দেশকে শিল্পোন্নত দেশে পরিণত করেছেন শেখ হাসিনা। গৃহহারা মানুষকে গৃহ নির্মাণ করে দিয়েছেন। শেখ হাসিনা অত্যাচার নির্যাতনের বিপরীতে শান্তি দিয়েছেন। তিনি দলের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সকলের দ্বিধা দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে। ১১ আগষ্ট বিকেল ৪ টায় ফুলবাড়ী গেট বাস স্ট্যান্ড চত্বরে কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহাবুদ্দিন আহমদ এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত ২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব এস, এম, মনিরুজ্জামান মুকুল এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম, ডি, এ বাবুল রানা, সহ সভাপতি বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, দৌলতপুর থানা আওয়ামীলীগের সভাপতি শেখ সৈয়দ আলী, শেখ ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা সম রেজওয়ান আলী, । বক্তৃতা করেন ৩৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী জাকারিয়া রিপন, সৈয়দ কিসমত আলী, খ,ম লিয়াকত আলী, সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা শাহাজান সিকদার, মাষ্টার মনিরুল ইসলাম, মাষ্টার শাহাজান হাওলাদার, শাহিন জামান পন, মোঃ শাকিল আহম্মেদ, শেখ গোলাম মোস্তফা, সুরুজ্জামান হানিফ, নাসির উদ্দীন, মুক্তা বেগম, নার্গিস খানম, আঃ জলিল হাওলাদার, দাউদ হায়দার, কাজী আজাদুর রহমান হিরোক, আশরাফ হোসেন, মোস্তাফিজুর রহমান মানিক, মিঠু মুন্সি , মোহন মুন্সি, ইমরান মীর, কামাল মুন্সি, সোহেল, মীর জলিল, ইসমাইল হোসেন ইমন, সুমন শেখ প্রমুখ। শোক সভা শেষে প্রয়াত আওয়ামীলীগ নেতা এস এম আঃ রব এর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

0 মন্তব্যসমূহ