Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রামপালে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

 

মোঃইকরামুল হক রাজিব নিজস্ব প্রতিনিধি


বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক নির্মুল অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ আব্দুল কাদের জিলানি (২১) নামের এক যুবককে আটক করেছে এবং রাজু ইজারাদার(৪৪) নামের এক ব্যক্তি পলাতক রয়েছে। 

আটককৃত আব্দুল কাদের উপজেলার পেড়িখালী ইউনিয়নের পেড়িখালী গ্রামের আবুল কালাম শেখের পুত্র ও রাজু ইজারাদার একই গ্রামের মৃত কালাম ইজারাদারের পুত্র। 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে  থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় পেড়িখালী ইউনিয়নের সিকিরডাংগা গ্রামের তিন রাস্তার মোড়ে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে একদল যুবক।  এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর শেখ মোঃ  আজগর আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। অভিযান চালিয়ে আব্দুল কাদের কাছে থাকা ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করে। 


এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, গতরাতে পেড়িখালী ইউনিয়ন থেকে গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে এবং এ ঘটনায় রাজু ইজারাদার নামের এক ব্যক্তি পলাতক রয়েছে।  আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আজ (২৫ আগস্ট) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ