ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: মোজাম্মেল হকের যোগদান করার পর থেকে নড়েচড়ে বসতে শুরু করেছে অপরাধীরা ।অল্প সময়ে কমিশনার হিসেবে দ্বায়ীত্ব গ্রহন করার পরে থেকে বিভিন্ন মামলা,মাদক, অস্ত্র, জঙ্গি অভিযান চলমান রেখেছেন নগরীতে। অপরাধীদের বিরুদ্ধে তার চলমান অভিযানের অংশ হিসেবে খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামের সন্ত্রাসী ও কিশোর গ্যাং এর সদস্য,২ টি অস্ত্র উদ্ধার মামলার আসামী মো: রবিউল এর পুত্র ইমরান শেখ (২০) কে গ্রেফতার করেছে খানজাহান আলী থানা পুলিশ। খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান এর নির্দেশে খানজাহান আলী থানার নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) পলাশ কুমার দাশ এর নেতৃত্বে পথেরবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুল হুদা নাঈম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মশিয়ালী সহ আশপাশ এলাকায় অভিযান চালিয়ে ১৯ আগষ্ট রাত ৩ টায় ফুলতলা থানাধীন জামিরাহাট ছাতিয়াইন এলাকা গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান শেখ খানজাহান আলী থানা এলাকায় দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং সে কিশোর গ্যাংসহ সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য ছিল। তার বিরুদ্ধে অস্ত্র মামলা সহ একাধিক মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল, এছাড়াও ইমরান পলাতক থেকে বিভিন্ন জায়গায় মাদক ও সন্ত্রাসী কার্যক্রমের পৃষ্ঠপোষকতা করতো বলে স্থানিয়রা জানান। তাকে গ্রেফতারে তার নিজের গ্রাম মশিয়ালীসহ খানজাহান আলী থানা এলাকাজুড়ে স্বস্তি বিরাজ করছে , তার মত সন্ত্রাসীকে গ্রেফতার করায় কেএমপি কমিশনার, খানজাহান আলী থানার ওসি সহ পুলিশ প্রশাসন কে ধন্যবাদ জানিয়েছে । এর আগে গত ১১ আগষ্ট ১টি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলিসহ খানজাহান আলী থানা পুলিশ সুজন মল্লিক (৩৪) নামে এক যুবককে শিরোমনি পূর্বপাড়া থেকে আটক করে।

0 মন্তব্যসমূহ