Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

জেলা তথ্য অফিস এর আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত



মোঃ ইকরামুল হক রাজিব  নিজস্ব প্রতিনিধি

বাগেরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় ফকিরহাট উপজেলার ৮ নং শুভদিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে উপপরিচালক (রুটিন দায়িত্ব) বিশ্বজিৎ শিকদার এর সভাপতিত্বে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ৮ নং শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য রেহেনা বেগম, সাজেদা বেগম, লাকিয়া বেগম , শেখ আবুল কালাম, মোঃ ইউনুচ, মোঃ আবুল হোসেন, অলিপ কুমার ঘোষ, বাবু হাওলাদার, আছাদ মোল্লা, মোঃ মিজান শেখ, প্রদীপ অধিকারী, মোঃ আবুল  হাসান শেখ । এছাড়াও ইউপি সচিব মোঃ এস. এম. ফিরোজ আহমেদ, উদ্যোক্তা ইউনিয়ন ডিজিটাল সেন্টার মোঃ মাজহারুল ইসলাম, সমাজ উন্নয়ন কর্মী, এনজিও কর্মী, রাজনৈতিক কর্মী ও অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, স্মার্ট বাংলাদেশ, ভিশন: ২০৪১ এর লক্ষ্যে ও অর্জনসমূহ, নৈতিকতা ও মূল্যবোধ, গুজব, সাম্প্রদায়িকতা, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার, অপরাজনীতি প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ, ডেঙ্গু প্রতিরোধ ইত্যাদি বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন। 
উক্ত নারী সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী তথ্য অফিসার মো: সুলতান আহমেদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ