Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

পাইকগাছায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চেক বিতরণ এমপি বাবু



পাইকগাছা অফিস
পাইকগাছায় উপজেলাধীন ২৫ জনের মধ্যে প্রধানমন্ত্রী প্রদত্ত ১১ লাখ ৮০ হাজার টাকার মানবিক সহায়তার চেক বিতারণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি খুলনা-৬ সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু এ চেক বিতারণ করেন। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, লোপাকে'র কেন্দ্র প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, ওসি মোঃ জিয়াউর রহমান, ডাঃ সুজন সরকার, মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান, প্রথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহ। বক্তব্য রাখেন, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, রাড়ুল ইউপি চেয়ারম্যান জিয়াদুল ইসলাম, আঃ কালাম আজাদ, কাউসার আলী জোয়ার্দার, কাজল কান্তি মন্ডল, রিপন কুমার মন্ডল, কে এম আরিফুজ্জামান তুহিন, শাহজাদা আবু ইলিয়াস, আব্দুস সালাম কেরু, প্রভাষক মইনুল ইসলাম ও আজিজুল হাকিম,ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ