সাইফুল্লাহ তারেক আটরা গিলাতলা প্রতিনিধি ঃ খুলনার আটরা ও মিরেরডাঙ্গা শিল্প এলাকার বন্দকৃত মহসেন , এ্যাজাক্স, সোনালি জুট স্পিনার্স , আফিল ও শিরোমনি হুগলি বিস্কুট কোম্পানি সহ বন্দকৃত সকল জুট মিল চালু ও চুড়ান্ত পাওনা পরিশোধ ও শ্রমিক কর্মচারীদের ন্যায়সঙ্গত ৬ দফা দাবি আদায়ের লক্ষে ঃ বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন রেজি নং (১০) এর পক্ষ থেকে আজ বুধবার সকাল ১১ টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে । সংবাদ সম্মেলন থেকে শ্রমিকদের পাওনা পরিশোধ ও বন্দকৃত কলকারখানা চালুর দাবিতে কঠোর কর্মসুচি ঘোষনার ইঙ্গিত দিয়েছেন শ্রমিক নেতারা ।
মহসেন জুট মিলঃ
খুলনার শিরোমনি শিল্প এলাকার ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিলটি একটি লাভ জনক প্রতিষ্ঠান হওয়া সত্যেও মালিক পক্ষ কৃত্রিম অর্থ সংকট দেখিয়ে মিলটি ২০১৩ সালের ২৩ জুন থেকে ৩৯০ দিন বেআইনি লেঅফ এর পরে ২০১৪ সালের ১৭ জুলাই এক নোটিশে সকল শ্রমিক কর্মচারী দের বেআইনি ভাবে ছাটাই করলেও এপর্যন্ত শ্রমিকের পাওনা পরিশোধ করেনি । বর্তমানে ৩৬৫ জন শ্রমিক কর্মচারীরর মিল মালিকের নিকট সোয়া ১০ কোটি টাকা পাওনা রয়েছে ।
আফিল জুট মিল
আটরা শিল্প এলাকার আফিল জুট মিল ২০১৭ সালের অক্টোবর মাসে সম্পুর্ন বেআইনীভাবে বন্দ করা হয় শ্রম পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত ত্রি পক্ষিয় বৈঠকে ২০২১ সালের মধ্যে শ্রমিকের চুড়ান্ত পাওনা পরিশোধ করার কথা বললেও ২০২১ সালের নভেম্বর মাসে মিলের কয়েকজন শ্রমিককে কিছু পাওনা পরিশোধ করলেও এখনও অনেক শ্রমিক কর্মচারীর চুড়ান্ত পাওনা পরিশোধ করেনি মিল মালিক কতৃপক্ষ ,
এ্যাজাক্স জুট মিল ঃ মিরেরডাঙ্গা শিল্প এলাকার এ্যাজাক্স জুট মিল ২০১৪ সালে বন্দ করে দেয় মালিকপক্ষ মিলটিতে প্রায় স্থায়ি অস্থায়ি মিলে ৫ হাজার শ্রমিক কাজ করতো বর্তমানে মালিকপক্ষের নিকট প্রায় ২০ কোটি টাকা পাওনা রয়েছে শ্রমিক কর্মচারীদের ।
জুট স্পিনার্স ঃ শিরোমনি শিল্প এলাকার জুট স্পিনার্স মিলটি ২০১৬ সালে বন্দ করা হয় মিলে স্থায়ি ও অস্থায়ি মিলে ১২ শত শ্রমিক কাজ করতেন ২০১৬ সালে উৎপাদন বন্দ হয় । শ্রমিক কর্মচারীদের মালিকপক্ষের নিকট প্রায় কয়েক কোটি টাকা পাওনা রয়েছে । নতুন করে দৈনিক ভিত্তিÍক ভাবে মিল চালু করার জন্য ইতিমধ্যে মিলের মেইনটেন্সিং এর কাজ শুরু হয়েছে ।
সোনালী ঃ মিরেরডাঙ্গা শিল্প এলাকার সোনালী জুট মিল ২০১২ সালে সালে বন্দ করা হয়ে যায়। স্থায়ি অস্থায়ি মিলে প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করতো মিলটিতে । ২০১৩ সালের পর লিজ নিয়ে একেক সময় একেক জন পরিচালনা করতে থাকে । বর্তমানে মেসার্স আমেনা ট্রেডিং মিলটি লিছ নিয়ে চালাচ্ছে এবং ৪ শতাধিক শ্রমিক কাজ করছে। শ্রমিক কর্মচারীদের প্রায় ৪২ কোটি টাকা পাওনা রয়েছে মিল মালিকের নিকট ।
হুগলী বিস্কুট কোম্পানি ঃ শিরোমনি শিল্প এলাকার হুগলী বিস্কুট কোম্পানি ২০২১ সালে বন্দ করা হয় , কারখানাটিতে ১৭০ জন শ্রমিক কাজ করতো। শ্রমিক কর্মচারীদের প্রায় ৬০ লক্ষ টাকা পাওনা রয়েছে ।
বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর সাধারন সম্পাদক শ্রমিক নেতা গোলাম রসুল খান বলেন মিল মালিকরা ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে সে টাকা অন্যখাতে ব্যায় করে আর মুক্তিযোদ্ধা সহ অসহায়
শ্রমিকেরা তাদের পাওনার দাবিতে রাস্তায় রাস্তায় ঘুরছে।
মিল বন্ধের পর টাকার অভাবে বিনা চিকিৎসায়, অর্ধাহারে ও অনাহারে প্রায় ৮ শতাধিক শ্রমিক মারা গেছে অনেক শ্রমিক পরিবারের মেধাবি শিক্ষার্থীদের লেখাপড়া বন্দ হয়ে গেছে, যার কারনে বেসরকারী পাট , সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেন শ্রমিকদের দাবি আদায়ের লক্ষে ৬ দফা দাবি আদায়ের লক্ষে কাজ করে যাচ্ছে । ফেডারেশন ঘোষিত ৬ দফা দাবিসমুহ হলো সকল বন্দ মিল চালু শ্রমিকদের যাবতীয় পাওনাদী এককালিন অতিসত্তর পরিশোধ করিশোধ , আফিল, জুট স্পিনার্স সহ সকল বন্দকৃত জুট মিলে ২০০৬ সালের শ্রম আইন মোতাবেক চুড়ান্ত পাওনা অতিসত্বর পরিশোধ , বর্তমান বাজার দর অনুযায়ি জাতীয় নি¤œতম মুজুরী কমিশন গঠন, মুল মুজুরি ১০ হাজার টাকা নির্ধারন এবং শ্রমিকদের রেশনিং ব্যবস্থা চালু এবং ২০০৬ সালের শ্রম আইন মোতাবেক বেসরকারী জুট মিল পরিচালনা করতে হবে । খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপারে ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে এছাড়া মহসেন জুট মিলের শ্রমিকরা খুব অল্প সময়ের ভিতর তাদের চুড়ান্ত পাওনা পাবেন বলেও তিনি জানান।
0 মন্তব্যসমূহ