ফুলবাড়িগেট (খুলনা) সংবাদদাতা ঃ নিখোঁজের প্রায় একমাস অতিবাহিত হলেও এখনও সন্ধান মেলেনি জিতু মিয়া (২৫) নামে এক মানসিক প্রতিবন্ধীর। এবিষয়ে দৌলতপুর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন যার নং ১৪৪৮ । তাং ৩০/০৫/২২। নিখোজ জিতুর মা রোকেয়া বেগম থানায় দায়েরকৃত জিডি সুত্রে জানাযায় দৌলতপুর থানার মহেশ্বরপাশার বনিকপাড়ার রাজিয়ার বাড়ির ভাড়াটিয়া দিনমুজুর রাশেদ সরদার এর পুত্র , জিতু মিয়া গত ৫ মে রাত ৯ টায় বাড়ি থেকে বের হয়ে আসে এর পর থেকে তার কোন সন্ধান পাওয়া যায়নি । সন্তানের কোন হদিস না হতদরিদ্র পরিবারটি চরম অজানা আতংকে দিনযাপন করছেন । তার পিতা রাশেদ সরদার সন্তানের কোন সন্ধান পেলে ০১৯৬৩ ১৮৫ ৮৬৯ নাম্বারে অথবা দৌলতপুর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।
0 মন্তব্যসমূহ