নিজস্ব প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালক ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২৩মে বিকালে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, ফারহানা আফরোজ মনা।
বয়রা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ক্রীড়া সংগঠক আহমেদুল কবির চাইনিচ'র পরিচালনায় বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি মজুমদার, অধ্যক্ষ (ভার:) খান মারুফুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মো: পারভেজ মোল্লা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরিফ হোসেন, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, বন কর্মকর্তা মো: মুজিবর সরকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, প্রভাষক বাশির আহমেদ লালু, আ:কাদের, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ: রাজ্জাক শেখ, সাংবাদিক মিলন মোল্লা,ক্রীড়া সংগঠক মাইনুল ইসলাম টুটুল, আশিফ ইকবাল, প্রশান্ত দে প্রমূখ।
খেলা পরাচালনা করেন পার্থ প্রতিম মন্ডল, মোকতার হোসেন ও গোলাম রসুল।
খেলায় নৈহাটি মাধ্যমিক বিদ্যালয় ও আইচগাতী ইউনিয়নের বেলফুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ফাইনাল খেলায় অংশ গ্রহন করে।
খেলায় নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়১-০ গোলে বিজয়ী লাভ করেন।
0 মন্তব্যসমূহ