আটরা গিলাতলা প্রতিনিধি ঃ খালিশপুর থানা বিএনপি’র সাবেক সভাপতি এড. ফজলে হালিম লিটন সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত হওয়ার প্রতিবাদে খালিশপুর থানা বিএনপি’র সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে থানা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে ১৪ মে শনিবার। বৃহস্পতিবার সন্ধায় শিরোমনি বিএনপির অস্থায়ি কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ সফলের লক্ষে খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়সেদ আলীর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শেখ ইকবাল হোসেন, অধ্যাপক ওহিদুজ্জামান, রফিকুল ইসলাম শুকুর, আরিফুর রহমান মন্টু, মোল্লা লোকমান হোসেন, গোলজার হোসেন, আঃরব মুন্সি, মোঃ জামাল, আশরাফ ঢালি, মোঃ আনোয়ার হোসেন, খয়বার, ফকরুল নাসির, সাহেব আলী, মোঃ বাবু, মোঃ জাহাঙ্গির, মাহাবুর, বাবুল, শাহাজান মীর, আফসার শেখ, হাদিউজ্জামান, মিয়া এমলাক হোসেন, মোঃ আরিফ, বাবর আলী, আজগার আলী, নাজমুল হুদা পলাশ, শহিদুল ইসলাম শহিদ, মোঃ নান্নু, সাইফুল্লাহ তারেক, রফিকুল ইসলাম সুজা, শিরমান, সোলায়মান, আকাশ, আনিছুর রহমান, আবদুল্লাহ, মুনসুর , ইউনুস ফকির, দিদার , প্রমুখ। এদিকে বৃহস্পতিবার বিকাল ৪ টায় খালিশপুরে প্রতিবাদ সভা সফল করার লক্ষে বিএনপি নেতা মোল্লা লোকমান হোসেনের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ আনোয়ার হোসেনর পরিচালনায় এক প্রস্তুতি সভা আটরা গিলাতলা ০৬ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় । সভায় বক্তৃতা করেন ওয়ার্ড বিএনপি নেতা মোঃ কায়সেদ আলী, খলিলুর রহমান , মোঃ কামরুল , মোহাম্মাদ আলী, সাইফুল্লাহ তারেক, মোঃ সাইফুল, আঃ হক মোড়ল , আবুল আসাদ, আয়বালি প্রমুখ সভায় আগামী শনিবারের প্রতিবাদ সমাবেশ সফলের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এবং প্রশাসনের প্রতি যত দ্রুত সম্ভব হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

0 মন্তব্যসমূহ