Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ভাগ্য নিয়ে কেউ আর খেলতে পারবেনা




নাহিদ জামান, নিজস্ব প্রতিনিধিঃ

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা কর্মচারী সোসাইটির উদ্যোগে খুলনা বিভাগীয় সম্মেলন। আজ ১২ ই মে বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে খুলনা বিভাগের অধিকাংশ কর্মকর্তা কর্মচারী এই সম্মেলন উপস্থিত হয়ে তাদের ভাগ্য উন্নয়নে সোসাইটি ব্যাপক ভূমিকা রাখছে এই মর্মে ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন। এছাড়াও অন্যান্য বিভাগ থেকে বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী গন উপস্থিত হয়ে সম্মেলনকে প্রানবন্ত করে তোলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন ডাঃ মোঃ শামীম হোসেন, আহবায়ক খুলনা বিভাগীয় কমিটি।
স্বাগত বক্তব্য রাখেন মোঃ হাফিজ আল আজাদ।
ডাঃ এস এম হাবিবুর রহমানের উপস্থাপনায় সেবা কেন্দ্রের গার্ড থেকে শুরু করে সকল পদের প্রতিনিধিগণ তাদের স্ব-স্ব পদের প্রতিনিধিত্ব করে বক্তব্যর মাঝে তাদের সমস্যাগুলো তুলে ধরেন এবং সেবা কেন্দ্রে কর্মরত সকল কর্মচারীর চাকরির ভবিষ্যৎ সম্পর্কে সোসাইটি সভাপতির কাছে প্রশ্ন রাখেন।

বিশেষ অতিথি হিসেবে সোসাইটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ মফিজুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি,নাসির উদ্দিন আহম্মেদ, সঞ্জীত চক্রবর্তী, মোঃশফিকুল ইসলাম সহ-সভাপতি।

ডাঃ মোঃ আনিসুজ্জামান সাধারণ সম্পাদক, হুমায়ুন কবির সাংগঠনিক সম্পাদক, হানিফ বেপারী দপ্তর সম্পাদক, এমকে পারভেজ পরিকল্পনা বিষয়ক সম্পাদক,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মৌসুমী দেবনাথ, থেরাপি সহকারীদের সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন শুভদ সাধক, সোহাগ হোসেন, ইউসুফ।
BAOA সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন কমিটির সভাপতি- কামরুল হাসান,যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মাসরুক,তরিকুল ইসলাম, সুবীর মল্লিক।

প্রধান অতিথির বক্তব্যে ড. রেজাউল কবির বলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ভাগ্য নিয়ে আর কেউ খেলার সুযোগ পাবে না। আমরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের লক্ষে।সোসাইটি সরকার নিবন্ধিত একটি প্রতিষ্ঠান ২০১৮ সালের ১৮ জানুয়ারি এই প্রতিষ্ঠানের শুভ যাত্রা।আমরা কার্যক্রম শুরুর আগ পর্যন্ত কেউ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মচারীদের ভাগ্য নিয়ে কেউ তেমন কোনো ভূমিকা রাখেনি। আমরা ইতিমধ্যে অনেক পথ এগিয়ে এসেছি। আপনারা শুনে আনন্দিত হবেন,  প্রধানমন্ত্রী জননেত্রী প্রতিবন্ধী মানুষের অভিভাবক, প্রতিবন্ধী সেবা কেন্দ্রে কর্মরত কর্মচারীদের আস্থার শেষ স্থান, মানব দরদী, মানবতার মা, বঙ্গবন্ধুর কন্যা শেখ  হাসিনা। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইনের খসড়ার সার- সংক্ষেপে স্বাক্ষর করেছেন।
আপনাদের ভাগ্য নিয়ে একটি কুচক্রী মহল নানাভাবে এটা বাধা সৃষ্টি করেছিলেন কিন্তু সত্যর জয় একদিন প্রকাশিত হয় এটাই তার বাস্তব প্রমান। এখন থেকে সেবাকেন্দ্রের কর্মচারীদের চাকরির একটি নিশ্চয়তা হলো বলে আমি মনে করি। কুচক্রী মহলদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা মাঠ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছেন কিন্তু তাদের ভাগ্যের উন্নয়নে কি কাজ করেছেন। একটি কাজ ও দেখাতে পারবেন না। আমরা দেখতে পারছি শ্রীলংকার এমপি-মন্ত্রীদের পরনে প্যান্ট পর্যন্ত আজ নেই।এমনটি যেন না হয়, এমনটাই আশা করি। আসুন সকলে আমরা একসাথে মিলে আমাদের ভাগ্যর উন্নয়নে কাজ করি।

সোসাইটির সভাপতি সেবা কেন্দ্রের জনগনের উদ্দেশ্য আরো বলেন আগামী অর্থবছর থেকে সরকারি সকল সুযোগ সুবিধা পাবেন এটা আমি আসা রাখি।
সর্বশেষে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন। দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ডাঃ মামুনুর রশীদ। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র খুলনা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ