Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে খানজাহান আলী থানা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট প্রতিনিধিঃ আগামী ৩০ মে দলের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও ২৫ মে খানজাহান আলী থানা বিএনপির প্রয়াত সাবেক সাধারন সম্পাদক শেখ আমজাদ হোসেনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খানজাহান আলী থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এক প্রস্তুতি সভা গতকাল সোমবার বিকাল ৪ টায় ফুলবাড়ীগেটস্থ থানা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় । প্রস্তুতি সভায় খুলনা মহানগর যুবদলের সহ সভাপতি মোল্লা সোলায়মান এর নেতৃত্বে যোগিপোল, আটরা গিলাতলা ও কেসিসি ২ নং ওয়ার্ডের বিপুল সংখ্যক যুবদলের নেতাকর্মি নিয়ে থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের সভায় যোগদান করেন । খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়সেদ আলীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন অধ্যাপক ওহিদুজ্জামান , রফিকুল ইসলাম শুকুর, আঃ রব মুন্সি , আশরাফ ঢালী, আফসার শেখ, গোলজার হোসেন, মোক্তার বিশ^াস, মোল্লা লোকমান হোসেন, শাহাজান মীর , খয়বার হোসেন, শেখ বাবুল হোসেন বাবু, শেখ নাসির, গাজী আঃ হক, হান্নান, রুহল আমিন, কামাল, শাহাদ আলী, জালাল , রফিকুল, মোঃ জামাল হোসেন, আজিজুল , মোঃ আনোয়ার হোসেন, সাইফুল্লাহ তারেক, মোঃ নাসিরউদ্দিন , যুবদল নেতা মোল্লা সোলায়মান, গোলাম কিবরিয়া , শাহাদাত হোসেন সাজু, রবিউল সরদার, ফসদান কবির বাবু, মোঃ এনামুল হোসেন, মোঃ রফিকুল ইসলাম সুজা, সলেমান, মহাসিন ,পলাশ, রনি, ছোট সাজু, ইমন, মারুফ, শাকিল, খোকন, মুন্না, রবিউল ইসলাম, আনোয়ার, মোঃ নওসের, মোঃ রশিদ, লিটন গাজী, শিশির মজ্ঞিল , জয় মঞ্জীল, বিল্লাল খান, মোঃ রাজু মোল্লা, শেখ জামির, মোঃ তরিকুল ইসলাম, হালিম হোসেন, ইমরান হোসেন, মোঃ জালাল হোসেন, মোঃ শাহাদ আলী, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম, কামাল হোসেন, মোঃ লিটু, পলাশ, সজীব , রানা, তোয়েব, জাফর, জুয়েল, মোমিন, খাইরুল, শামিম, রিজাউল, জামির বিশ^াস, মিঠুন, রাসেল গোলজার, রাসেল বিশ^াস, সুমন বিশ^াস, মেহেদী, হাসান, রিদয়, সাকিব, রফিক, সাওয়ান , রাকিব , মোঃ তুতা , মেহেদী, তামিম, রিয়াজ, ফরিদ, আবু সাইদ, শাহিন, সাইফুল, সোহাগ শেখ, মোঃ সজল, ছাত্রদল নেতা মোঃ আকাশ, শাওন, খালিদ, ইসলাম, ফয়সাল, আবু সাইদ প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন ‘৩০ মে বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত শোকের একটি দিন। জিয়াউর রহমান দেশি—বিদেশি চক্রান্তে নিহত হয়েছিলেন। যিনি আমাদের জাতীয় ইতিহাসের নানা ক্রান্তিলগ্নে নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বীর দর্পে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নজির স্থাপন করেছেন।’ সভা থেকে প্রতি বছরের মতো এবারও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে থানা বিএনপি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে দলিয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ, কোরআনখানি, এবং ৩০ মে বেলা ১২ টায় ফুলবাড়ীগেটস্থ দলিয় কার্যালয়ে জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে দরিদ্র মানুষদের তাবারক দেওয়া হবে। এছাড়া ২৫ মে থানা বিএনপির প্রয়াত সাবেক সাধারন সম্পাদক শেখ আমজাদ হোসেনের ১ম মৃত্যুবার্ষিকি উপলক্ষে বাদ জোহর থানা এলাকার সকল মসজিদে দোয়া অনুষ্ঠান ও বাদ আছর যোগিপোল ভাঙ্গাগেট সংলগ্ন মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । এছাড়া আটরা গিলাতলা ০৬ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে প্রয়াত বিএনপি নেতা শেখ আমজাদ হোসেনের রুহের মাগফেরাত কামনায় দলিয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সভায় ৩০ মে পালন উদযাপন এর জন্য রফিকুল ইসলাম শুকুরকে আহবায়ক ও আঃ রব মুন্সিকে সদস্য সচিব করে ১১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষনা করা হয় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ