Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

খানজাহান আলী থানা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী পালন

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ দলের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনা ৩ আসনের ধানের শিষের প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য আলহাজ¦ রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় খানজাহান আলী থানা ছাত্রদল দিনব্যাপি ব্যাপক কর্মসুচির মাধ্যমে দিবসটি পালন করে । কর্মসূচির মধ্যে ছিলো থানার অর্ন্তগত বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটে দোয়া মাহফিল, আলোচনা সভা, তাবারক বিতরন ও দলিয় নেতাকর্মিদের বুকে কালো ব্যাজ ধারন । গতকাল বিকাল ৪ কেসিসি ২ নং ওয়ার্ড সেনপাড়া মোড়ে খানজাহান আলী থানা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা , দোয়া মাহফিল ও অসহায় দুস্থদের মাঝে রান্নাকৃত উন্নতমানের খাবার বিতরন করা হয়। থানা আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান বিপ্লবের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর ছাত্রদলের সদস্য-সচিব তাঁজিম বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ন-আহবায়ক হাছান মাহমুদ, মহানগর ছাত্রদলের সদস্য আব্দুর রহিম বাদশা, এস এম ইউসুফ,আব্দুল আহাদ শাহিন ,এস এম ইলিয়াস সরদার । এ সময় বক্তৃতা করেন খানজাহান আলী থানা ছাত্রদল নেতা আবুল হায়াত শুভ, মোঃ ফয়সাল, মোঃ মেহেদী হাসান,সিয়াম হোসেন,সাইফুল্লাহ তাজিম,আলমগীর হোসেন ইমন,মানিক মোল্লা,তরিকুল ইসলাম জনি,স্বাধীন মির্জা ,রাকিবুল ইসলাম,আলী হোসাইন,শাকিল শিকদার,মানিক সরদার, রফিকুল ইসলাম,ইসমাইল হোসেন ও দিপু, লিখন সেখ, মোঃ বাবু, মোঃ রাহিম ,রিয়াদ হোসেন, আরিফুল ইসলাম, রাহান শেখ, মোঃ পাভেল প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ