ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ শিরোমণি হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতাকালিন সদস্য মাওলানা আব্দুস সালাম ২৯ মে রাত ৮ টায় পশ্চিম শিরোমনি নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারেন ইন্তেকাল করেন ( ইন্না Ñ রাজিউন ) মৃতুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর । তিনি স্ত্রী ৫ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। সোমবার সকাল ১১ টায় শিরোমণি হাফেজিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, খুলনা আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আবু সালেহ, জামায়াত নেতা মুন্সি মিজানুর রহমান, মুন্সি মঈনুল ইসলাম, মাদ্রাসা ভারপ্রাপ্ত সভাপতি জনাব সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক মুন্সি আমিনুর রহমান, মাদ্রাসার মুহতামিম হাফেজ ইব্রাহিম হোসেন, বিএনপি নেতা হাসনাত রেজভী মার্শাল, শেখ আব্দুস সালাম, হাফেজ আব্দুস সবুর প্রমুখ। জানাজা শেষে মাদ্রাসা মাঠেই মরহুম মাওলানা আব্দুস সালামের দাফন সম্পন্ন করা হয়র্।
0 মন্তব্যসমূহ