ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ
ফুলতলা ইউনিয়ন পরিষদের বার্ষিক পরিকল্পনা ২০২২—২৩ ও উম্মুক্ত বাজেট সভা বৃহস্পতিবার বেলা ১১টায় পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। খসড়া লিখিত বাজেট পেশ করেন ইউপি সচিব তানভীন আক্তার ডলি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শেখ মনিরুল ইসলাম, কাজী ইমরান হোসেন রাজীব, মোঃ খলিলুর রহমান, ফারুক হোসেন মোল্যা, মোঃ মহিউদ্দিন, গোলাম কিবরিয়া শেখ, আব্দুল মান্নান শেখ, মোঃ আব্দুর রহিম, কবির কবির হোসেন, সোনালী আক্তার, রিক্তা বেগম, কবিতা বেগম প্রমুখ। সভায় ২০২২—২৩ অর্থ বছরের জন্য ৪ কোটি ৪৭ লাখ ৮৩ হাজার ৯শ’ ৪৮ টাকার বাজেট উপস্থাপন করা হয়।
0 মন্তব্যসমূহ