Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় আগুনে পুড়ে ব্যবসায়ীর লক্ষ লক্ষ টাকার ক্ষতি





রূপসা প্রতিনিধি : রূপসায় এক তুলা ব্যবসায়ির বাড়ি ও তুলার গোডাউন এবং ডেকেরেটর পুড়ে ছাই!; প্রায় ১২ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।


স্থানীয়রা জনায়, রূপসার ঘাটভোগ ইউনিয়ন পিঠাভোগ গ্রামে মোঃ আজম খানের বসত ঘর ও সোহানা ডেকেরটর এবং তুলার গোডাউনে গত ১১ মে দুপুরের সময় বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আকষ্মিকভাবে আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রন আনতে প্রায় দেড় ঘন্টা চেষ্টা করেও ব্যার্থ হয়ে, তা আগুন নিয়ন্ত্রনে আনার আগেই পুড়ে যায়। এতে তার বাড়িতে থাকা নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং ঘরে থাকা স্বর্ণালঙ্কার প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং ব্যবসায়ীর আসবাবপত্র ও লেপ তোষক বানানোর তুলা পুড়ে একেবারে চাই হয়।


এব্যাপারে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি মোঃ আজম খান বলেন আমার প্রায় ১২/১৩ লক্ষ টাকার ক্ষতি; তার সর্বস্ব শেষ হয়ে গেছে।


আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ বাড়ি দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম ও ইউনিয়ন চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান। তাঁনরা তাকে সান্তনা দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ