সাইফুল্লাহ তারেক ঃ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা উত্তর জেলা শাখার সাবেক সেক্রেটারি কাগজী সোলায়মান এর পিতা শিরোমণি দক্ষিণ পাড়া নিবাসী মোঃ মাহাতাব কাগজী সোমবার সকাল সাড়ে ১০ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর । তিনি স্ত্রী , ৭ পুত্র ১ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখেযান । মঙ্গলবার সকাল ১০ টায় শিরোমনি হাফেজিয়া মাদ্রসা প্রাঙ্গনে জানাযা নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে । তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে শোকবার্তা পাঠিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা উত্তর জেলার আমীর মাওঃ এমরান হোসাইন ও সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান। নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। তারা বলেন মহান রব যেন তার ভুল ত্রুটিগুলো মার্জনা করে নেক দ্বারা পূর্ণ করে দেন এবং জান্নাতে উচ্চ মর্যাদা দান করেন।

0 মন্তব্যসমূহ