Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বন বিভাগের অভিযানে কর্তন নিষিদ্ধ কাঠ আটক গ্রেফতার চোরাকারবারিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা





শেখ রাফসান বাগেরহাট প্রতিনিধিঃ


সুন্দরবনের কাট কেটে শেষ রক্ষা পেলোনা চোরাকারবারি,গোলপাতাবাহী নৌকায় গোলপাতার নীচে লুকিয়ে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ কাঠ পাচার করে আড়তের ভিতরে তালাবন্ধ করেও রক্ষা পায়নি।গত ২৮ এপ্রিল বিকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জনাব শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান ফরেস্টার ও জিউধরা ধানসাগর স্টেশনের কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে মোড়েলগঞ্জ পৌর এলাকার বারইখালী অভিযান চালিয়ে নদীর তীরে ও আড়তে বিপুল পরিমাণ কাঠ মজুদ রাখা দেখতে পান গেওয়া গাছ ছালী ভাসানো নদীতে এবং গরান খুঁটি ঘরের ভিতরে তালাবন্ধ ও কেওডা,বাইন,আমুর কাঠের জ্বালানী আড়তে অবৈধভাবে মজুদ করার দায়ে বারইখালী নিবাসী তোতামিয়া শেখের ছেলে তামিম শেখকে বন বিভাগ আটক করেন। সংবাদ পেয়ে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক চোরাকারবারিকে নগত ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের কারাদণ্ড ঘোষণা দেন! এবং ঘরের তালা ভেঙে কাঠ উদ্ধার করে বন বিভাগের হেফাজতে নিতে বলেন, বন কর্মীরা রাতভর অক্লান্ত পরিশ্রম করে আড়তের বিভিন্ন স্থানে ও ঘরে রাখা কাঠ জব্দ করে গাড়ি যোগে অফিস হেফাজতে নেন।জরিমানা আদায় হওয়ায় আটক আসামীকে মুক্তি দেন এবং পরিবহনের অসুবিধা যেহেতু গোলপাতার নৌকা স্থানীয় ভ্রাম্যমাণ ব্যাক্তি জনাব জামাল শরীফের জিম্মায় দেন! গোলপাতার নৌকার লোকজন গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছে। বন বিভাগের এই সাড়াশি অভিযানে এলাকার লোকজন স্বস্তি প্রকাশ করেছেন। এই সফল অভিযানের জন্য তারা বন বিভাগকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। পূর্ব সুন্দরবনের জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান ফরেস্টার কয়েকদিন আগে জিউধরা স্টেশনে যোগদান করেছেন যোগদানের পর থেকেই সুন্দরবন ও সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় বিশেষ টহল জোরদার করেছেন এবং আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্তাকর্তা জনাব মুহাম্মদ বেলায়েত হোসেনের নির্দেশনায় ঈদে যাতে কোন দুষ্কৃতিকারী সুন্দরবনে কোন অপরাধ না করতে পারে সেজন্য কঠোর অবস্থান পালন করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ