কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক মুক্তির লড়াই পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা রূপসা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে দুপুরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের স্বাগত বক্তৃতা করেন দৈনিক মুক্তির লড়াই পত্রিকার খুলনা প্রতিনিধি সাংবাদিক মো: নাহিদুজ্জামান।
উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ'র পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন ক্লাবের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ফ ম আলাউদ্দিন মাহমুদ।
এসময় বক্তৃতা করেন ক্লাবের সহ-সভাপতি এম মুরশিদ আলী, কোষাধ্যক্ষ ফ ম আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আ:মজিদ শেখ, সদস্য বাবর আলী বাকী, মামুন শেখ,সাংবাদিক মিলন মোল্লা, খান শরিফুল ইসলাম প্রমূখ।
অনুষ্টান শেষে যায়যায়দিন পত্রিকার বার্তা সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এর পিতার মৃত্যুতে ও মুক্তির লড়াই পত্রিকার সাফল্য কামনা করে দোয়া অনুষ্টিত হয়।

0 মন্তব্যসমূহ