Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

পাইকগাছায় ভূমিহীন ও গৃহহীনদের নির্মাণাধীন বাসগৃহ পরিদর্শন ও উপকারভোগীদের যাচাই-বাছাই অনুষ্ঠিত



মোঃ মাজহারুল ইসলাম মিথুন:

পাইকগাছায় বঙ্গবন্ধু'র জন্ম শত বার্ষিকী  উপলক্ষে প্রধানমন্ত্রীর অঙ্গিকার ভূমিহীন ও গৃহহীনদের নির্মানাধীন বাসগৃহ পরিদর্শন এবং
উপকারভোগীদের যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার গদাইপুর ইউপির বিলপরাণমালী'তে তৃতীয় ধাপের প্রথম পর্যায়ে চলমান নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন এবং 
উপকারভোগী ৩২টা পরিবারকে বাছাই প্রক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম,সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  ইমরুল কায়েস, কেজিও মোজ্জাম্মেল হোসেন, সার্ভেয়ার কওসার আলী, সুমন সহ অনেকে।

উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু বলেন, নির্মাণ প্রকল্পকাজ সন্তোষজনক।প্রধানমন্ত্রীর অঙ্গিকার দেশে একটি মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। এর অংশ হিসাবে পাইকগাছায় ১ম ধাপে ৩২টি ঘর নির্মিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, আপনারা জানেন এই প্রকল্পটি  প্রধানমন্ত্রীর একটি স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে অংশীদার হতে পেরে নিজে ভাগ্যবান মনে করছি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন এই ঘর গুলোর কথা বলেন,  তখন তিনি বলেন - আমার ঘর গুলোর কি অবস্থা? অর্থাৎ এই আবেগের জায়গাটা আমরা মূল্যায়ন করতে শতভাগ চেষ্টা করছি ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ