সাইফুল্লাহ তারেক ঃ খুলনাস্থ বৃহত্তর ময়মনসিংহ কল্যান সমবায় সমিতির উদ্যোগে ১৪ রমজান শনিবার খুলনা হেলাতলা হোটেল এ্যম্বাসেডরে ইফতার ,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । খুলনা বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. খন্দকার আনিসুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা ওয়াসার এমডি মোঃ প্রিন্স আবদুল্লাহ । বিশেষ অতিথি ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান। খুলনাস্থ বৃহত্তর ময়মনসিংহ কল্যান সমবায় সমিতির সাধারন সম্পাদক নার্গিস ফাতেমা জামিল । সংগঠনের সহ সাধারন সম্পাদক সৈয়দ জাকারিয়া বুলবুলের পরিচালনায় বক্তৃতা করেন প্রচার সম্পাদক মোঃ জুবায়ের হোসেন, সুন্দরবন রেজিমেন্ট বিএনসিসির মোঃ নুর হোসেন লিটন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

0 মন্তব্যসমূহ