জাহিদুর রহমানঃ খুলনার সরকারি ব্রজলাল কলেজের এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।
আজ ২২ এপ্রিল (শুক্রবার) ভোর আনুমানিক ৬ টার দিকে নগরীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
পরে বিকালে তাকে তার গ্রামের বাড়িতে সমাহিত করা হয়।
তার মৃত্যুতে কলেজের শিক্ষকবৃন্দ শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান ইমরান তার ফেইসবুকে লিখেছেন, “ওর কথা মনে থাকবে একজন ক্লাস পাগল ছাত্র হিসেবে।বিশেষ করে লকডাউনের দিনগুলোয় অনলাইন ক্লাসগুলোতে ওর সক্রিয়তা বিশেষভাবে মনে থাকবে। কিন্তু পৃথিবীর এই হাসি-খেলা, আনন্দ-রং-তামাশায় আর কোনওদিন তোকে পাবে না কেউ!! তবুও তুই মিশে থাক সকল উচ্ছলতার কল্পনায়!তারুণ্যের রঙিন আল্পনায়!
এমন উচ্ছল ও প্রাণবন্ত ছেলে খুব কমই দেখেছি আমার এই কয় বছরের শিক্ষকতা জীবনে।”
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সরকারি ব্রজলাল (বিএল) কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র নাজমুল হাসান (২২) গত ২ এপ্রিল কলেজের পুকুরে গোসল করতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (২৫০ বেড) এ ভর্তি করা হয়। পরে সেখান থেকে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়।
দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় আজ শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি।

0 মন্তব্যসমূহ